মূল বিষয়বস্তুতে যান

পতঞ্জলি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-

সঠিক উত্তর

ক) পতৎ + অঞ্জলি।

সঠিক উত্তর: ক) পতৎ + অঞ্জলি।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'পতঞ্জলি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ পতৎ + অঞ্জলি
- এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি।

- ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। 
• কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ- 
- আশ্চর্য = আ + চর্য।
- ষোড়শ = ষট্‌ + দশ।
- একাদশ = এক + দশ।
- বৃহস্পতি = বৃহৎ + পতি।
- গোষ্পদ = গো + পদ।
- বনস্পতি = বন্‌ + পতি।
- পরস্পর = পর + পর।
- তস্কর = তদ্‌ + কর। 
- দ্যুলোক = দিব্‌ + লোক ইত্যাদি।
===============
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (পুরাতন সংস্করণ) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর।
ভাষা শিক্ষা -( ড. হায়াৎ মামুদ ) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 
তবে, ভাষা শিক্ষা -( ড. হায়াৎ মামুদ ) এর বইয়ে তস্কর নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধির নিয়মে দেয়া আছ (তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তদ্‌ + কর)।
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) অনুসারে, তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 
সুতরাং অধিক গ্রহণযোগ্য উত্তর হবে - তস্কর এর সন্ধি বিচ্ছেদ - তৎ + কর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ক) পতৎ + অঞ্জলি। সঠিক
  2. খ) পত + অঞ্জলি
  3. গ) পতত + অঞ্জলি।
  4. ঘ) পতৎ + ঞ্জলি।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল