র বর্ণের উচ্চারণ: - র বর্ণের উচ্চারণ [র্]। তবে র-ফলা হিসেবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে। - শব্দের মধ্যে বা শেষে কোনাে ব্যঞ্জনবর্ণের সঙ্গে র-ফলা থাকলে দ্বিত্বসহ র-ফলা উচ্চারিত হয়। যেমন – - মাত্র [মাত্ত্রো], বিদ্রোহ [বিদ্দ্রোহো], যাত্রী [জাত্ত্রি]। - কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্তব্যঞ্জনের সঙ্গে র-ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় না। যেমন - - কেন্দ্র [কেন্দ্রো], শাস্ত্র [শাস্ত্রো]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।