“মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে” এটি কোন প্রকারের বাক্যের অন্তর্গত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: যৌগিক বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: যৌগিক বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাক্য ৩ প্রকার,
যথা -
- সরল বাক্য,
- জটিল বাক্য বা মিশ্র বাক্য এবং
- যৌগিক বাক্য।
সরল বাক্য - যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং যা অন্য কোন বাক্যের সঙ্গে যুক্ত নয় তাকে সরল বাক্য বলে।
যেমন - রানা খুব ভালো ছেলে।
জটিল বাক্য বা মিশ্র বাক্য - একটি প্রধান বাক্যের সাথে অঙ্গিভূত এক বা আকাধিক খন্ডবাক্য সাধারণভাবে যুক্ত হয়ে পরষ্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
যেমন - “কাকলি বললো যে শম্পাই কাজটি করেছে।”
সম্পূর্ন পৃথক ও নিরপেক্ষ একাধিক খন্ডবাক্য সংযোগবাচক অব্যয়ের সাহায্যে যুক্ত হয়ে পরিপূর্ন অর্থ প্রকাশ করলে তাকে যৌগিক বাক্য বলে।
যেমন - “মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে”।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডঃ সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন