মুরাদ ও ইয়াসিন চরিত্র দুটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জীবন আমার বোন
সঠিক উত্তর
সঠিক উত্তর: জীবন আমার বোন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- মাহমুদুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বােন'।
- উপন্যাসটির মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্র হলো: মুরাদ, রহমান, ইয়াসিন, জাহিদুল করিম খোকা, নীলা প্রমুখ।
• জীবন আমার বোন:
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে।
- জাহিদুল কবির খোকা নামের এক নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি রচনা করেন।
- বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের বাংলার মুক্তিকামী মানুষের জন্য প্রস্তুতি নেওয়া এই উত্তাল সময়টাকে তুলে ধরা হয়েছে উপন্যাসে।
- যুদ্ধে রহমান শহীদ হয়, ইয়াসিন পঙ্গু হয়, মুরাদ থাকে গেরিলা যুদ্ধে।
- উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র: মুরাদ, রহমান, ইয়াসিন, জাহিদুল করিম খোকা, নীলা প্রমুখ।
• মাহমুদুল হক:
- তিনি ১৯৪০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৭৭ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তাঁর লিখনশৈলী ও শব্দচয়নের মুনশিয়ানা ছিল চমকপ্রদ।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- কালো বরফ।
- খেলাঘর,
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- অশরীরী,
- পাতালপুরী,
- মাটির জাহাজ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন