CIRDAP এর পূর্ণরূপ ‘The Centre on Integrated Rural Development for Asia and the Pacific’।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্ললী উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
সিরডাপের প্রধান উদ্দেশ্য : সমন্বিত পল্লী উন্নয়ন (Integrated Rural Development -IRD) এর জন্য সদস্য রাষ্ট্র সমূহের কার্যক্রমকে সহায়তা ও উৎসাহিত করা।
প্রতিষ্ঠাকাল: ৬ জুলাই, ১৯৭৯ সাল
সদস্য সংখ্যা: ১৫টি দেশ
সর্বশেষ সদস্য - ফিজি (জুন, ২০১০)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
সদরদপ্তর: চামেলী হাউস, ঢাকা, বাংলাদেশ
- উদ্যোগ গ্রহণকারী দেশ বাংলাদেশ।
- সিরাডাপের প্রথম মিনিস্টারিয়েল মিটিং অনুষ্ঠিত হয়েছিলো - ১৯৮৭ সালে। দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয় - ঢাকায়, জানুয়ারি, ২০১০ সালে।
- সিরডাপের গভর্নিং কাউন্সিল - সংগঠনটির প্রধান (মহাপরিচালক - Director General) নির্বাচন করেন এবং মহাপরিচালকের মেয়াদ - ৪ বছর।
- বর্তমান প্রধান - Dr. Cherdsak Virapat - (থাইল্যান্ড)। মেয়াদকাল - (২০২০ – ২০২৪)
- CIRDAP প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা-- খাদ্য ও কৃষি সংস্থা (FAO), এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশসমূহ, অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য
দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়নে অবদানের জন্য আজিজুল হক পল্লী উন্নয়ন পদক প্রদান করে - CIRDAP.
গত ২০২২ সালের ২৯ মে, গ্রামীণ উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ 'আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১' লাভ করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(সূত্রঃ CIRDAP ওয়েবসাইট)