এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাক্যটি যদি কর্তৃবাচ্য না হয় আর যেখানে যদি কর্ম থাকে তবে সেটি কর্মবাচ্য কিংবা ভাববাচ্য হতে পারে। তবে বাক্যের ক্রিয়ার প্রতি খেয়াল রাখতে হবে; যদি ক্রিয়া দ্বারা ভবিষ্যতের কোনো কাজ হবে বোঝায়। অর্থাৎ কামনা, বাসনা, প্রার্থনা বোঝায় তবে সেটি ভাববাচ্য হবে, তা না-হলে কর্মবাচ্য হবে।
যেমন:
ভাববাচ্য: ডিঙি টেনে বের করতে হবে।
কর্মবাচ্য: ডিঙি টেনে বের করা হয়েছে।
ভাববাচ্য: আমাকে বই পড়তে হবে।
কর্মবাচ্য: আমাকে বই পড়তে হয়েছে।
উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড