• ১৯৪৭ সালের ৩০ জুন পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণের জন্যে বেঙ্গল বাউন্ডারি কমিশন গঠিত হয়। এই কমিশনের সদস্য ছিলো পাঁচজন। এরা হলেন- - সিরিল রেডক্লিফ (চেয়ারম্যান) - বিচারপতি বিজন কুমার মুখার্জী - বিচারপতি সি.সি. বিশ্বাস - বিচারপতি আবু সালেহ মোহাম্মদ আকরাম - বিচারপতি এস.এ. রহমান।
• কমিশনের চেয়ারম্যান সিরিল র্যাডক্লিফের নামানুসারে এই কমিশন রেডক্লিফ কমিশন নামে অধিক পরিচিত। ১২ আগস্ট ১৯৪৭ রেডক্লিফ কমিশন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার উপর গুরুত্ব প্রদান করে তাদের প্রস্তুতকৃত রিপোর্ট প্রদান করে।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, প্রথম খণ্ড।