• রামায়ণ সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য যার রচয়িতা বাল্মীকি। - বাল্মীকি আগে রত্নাকর নামে দস্যুবৃত্তি করতেন।
⇒ কৃত্তিবাস ওঝা: - কৃত্তিবাস ওঝা (আনু. ১৩৮১-১৪৬১) সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি। - তিনিই রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তাঁর রচিত রামায়ণের অন্যনাম 'শ্রীরাম পাঁচালি'। - তিনি রাজশাহী জেলার অন্তর্গত প্রেমতলীর নিকটে, মতান্তরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গাতীরবর্তী ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন। - কৃত্তিবাসী রামায়ণ ১৮০২-৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে সর্বপ্রথম পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
অন্যদিকে, - রামায়ণের প্রথম মহিলা কবি - চন্দ্রাবতী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।