মেধাবী
Toggle menu

মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক-

সঠিক উত্তর
কাশীরাম দাস

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মহাভারত পৃথিবীর চারটি জাত মহাকাব্যের একটি।
• এর প্রধান রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মূল গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচিত।
• বাংলা ভাষায় মহাভারত প্রথম অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। 

• বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশীরাম দাস। তিনি গ্রন্থ রচনা শেষ করে যেতে পারেন নি। 
- মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব রচনার পর তিনি ইহলোক ত্যাগ করেন। 
- কথিত আছে কবির অপমাপ্ত কাব্য সমাপ্ত করেন কবির পুত্র, ভ্রাতুষ্পুত্র ও শিষ্য স্থানীয় অনেকে।
- ভ্রাতুষ্পুত্র নন্দরাম রচনা করেন দ্রোণপর্ব; শল্য ও নরীপর্ব ভৃগুরাম দাসের রচনা এবং অশ্বমেধ পর্ব রচনা করেন দ্বিজ রঘুনাথ দাস।


• কবীন্দ্র পরমেশ্বর ও পরাগলী মহাভারত: 
- বাংলা ভাষায় মহাভারত কাব্যের প্রথম অনুবাদক কবি ছিলেন ‘পরাগলী মহাভারতের' লেখক কবীন্দ্র পরমেশ্বর।
- গৌড়েশ্বর সুলতান আলাউদ্দিন হুসেন শাহের সেনাপতি লস্কর পরাগল খানের উৎসাহে কবি এ কাব্য রচনা করেছিলেন বলে কাব্যটি পরাগলী মহাভারত নামে খ্যাত।
- পরাগল খাঁ মহাভারতের  যুদ্ধকাহিনি শুনে মুগ্ধ হন এবং তা সংক্ষিপ্ত আকারে একদিনে শোনার উপযোগী করে রচনা করার জন্য সভাকবি কবীন্দ্র পরমেশ্বরকে নির্দেশ দেন।
- মহাভারত মুখ্যত রাজবংশের ইতিহাস বলে শাসকদের কাছে তা উপভোগ্য হওয়ার অধিকারী ছিল।
- পরাগল খাঁর এই নির্দেশে কবি খুব সংক্ষেপে মহাভারত অনুবাদ করেন।

• তাছাড়া:  
- কৃত্তিবাস ওঝা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কবীন্দ্র পরমেশ্বর
কৃত্তিবাস ওঝা
শ্রীকর নন্দী
কাশীরাম দাস সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড