মেধাবী
Toggle menu

বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি-

সঠিক উত্তর
প্রশ্নটি বাতিল করা হয়েছে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ভারতচন্দ্র রায়গুণাকরঃ

কবি ভারতচন্দ্র রায়গুণাকর আঠার শতকের শ্রেষ্ঠ কবি। তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসাবেও মর্যাদার অধিকারী।
মঙ্গলকাব্য ধারার শেষ কবি ভারতচন্দ্র “বিদ্যাসুন্দর কাহিনী” কাব্যেরও শ্রেষ্ঠ কবি হিসাবে পরিগণিত।
তার কাব্য প্রতিভার শ্রেষ্ঠ নিদর্শন - “অন্নদামঙ্গল” কাব্য। “কালিকামঙ্গল” ও “বিদ্যাসুন্দর” - এই কাব্যের অংশ।

- ভারতচন্দ্রের জন্ম - আনুমানিক ১৭১২ সালে।
- তিনি চল্লিশ বছর বয়সে নবদ্বীপের রাজা কৃষ্ণুচন্দ্রের সভাকবি নিযুক্ত হন।
- তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাকে ‘রায়গুণাকর’ উপাধি প্রদান করেন।
- তিনি ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়েই বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে।

কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীঃ
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের একজন শ্রেষ্ঠ কবি। তার কাব্য বাংলা সাহিত্যের গর্বের ধন।
ষোলশতকে চণ্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক প্রসার ঘটে। এই ধারার সর্বশ্রেষ্ঠ কবি কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী।
- তাকে "দুঃখ বর্ণনার কবি"ও বলা হয়। দুঃখ বর্ণনায় মুকুন্দরাম যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, সে সম্পর্কে ড. দীনেশ্চন্দ্র সেন লিখেছেন, ‘কবিকঙ্কণ সুখের কথায় বড় নহেন, দুঃখের কথায় বড়। বড় বড় উজ্জ্বল ঘটনার মধ্যে অবিরত ফল্গুনদীর ন্যায় এক অন্তর্বাহী দুঃখ-সংগীতের মর্মস্পর্শী আর্তধ্বনি শুনা যায়।'

- মুকুন্দরামের জন্ম ষোলশতকের শুরুর দিকে।
- মেদিনীপুরের জমিদার রঘুনাথের সভাসদ থাকাকালীন তিনি “চণ্ডীমঙ্গল” কাব্য রচনা করেন।
- জমিদার রঘুনাথ তাঁকে “কবিকঙ্কণ” উপাধি প্রদান করেন।

তথ্যসূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, অধ্যাপক মাহবুবুল আলম; লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ ও বাংলাপিডিয়া।

এই ধরণের প্রশ্নে আসলে সরাসরি উপসংহারে আসা সম্ভব নয়। কেননা, মধ্যযুগটি অনেক বড় পরিসরের। এই যুগে অনেকগুলো সাহিত্য ধারার জন্ম এবং এই সকল ধারায় ভিন্ন ভিন্ন কবিগণ শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হন। আবার অনেকেই একটি নির্দিষ্ট শতকের শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হন। বিভিন্ন স্কলারদের লেখা বইয়ে বিভিন্নরকম তথ্য রয়েছে।
প্রশ্নটি অন্যভাবে করা যেতো। আমরা উত্তর তুলে দিচ্ছি; যদি মূল পরীক্ষায় এই রকম প্রশ্ন আসে, নিজের বিবেচনা থেকে উত্তর করবেন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মুকন্দরাম চক্রবর্তী
দৌলত উজির বাহরাম খান
শাহ মুহাম্মদ সগীর
ভারতচন্দ্র রায়গুণাকর

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড