• বাংলাদেশ ব্যাংক: - প্রতিষ্ঠা লাভ করে- ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে। - বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর - আব্দুর রউফ তালুকদার (১২ তম)। - বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। - বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী। - দেশের সবচেয়ে বেশি সময় গভর্নর ছিলেন এম নূরুল ইসলাম। - এম নূরুল ইসলাম ছিলেন - তৃতীয় গভর্নর। - ১৯৭৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টানা ১১ বছর গভর্নরের দায়িত্ব পালন করেন তিনি। - তিনিই বাংলাদেশ ব্যাংকের প্রথম আমলা গভর্নর। - তিনি পাকিস্তান সিভিল সার্ভিসের (সিএসপি) কর্মকর্তা ছিলেন। - বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল - ৪ বছর। - পরিচালনা পর্ষদের সদস্য - চেয়ারম্যানসহ ৮ জন।