• 'তাতারী' শওকত ওসমান রচিত 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের চরিত্র।
• শওকত ওসমান: - শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক। - ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম। - 'জাহান্নাম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
• 'ক্রীতদাসের হাসি' উপন্যাস: - উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। - উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালােচনা করা হয়েছে। - মধ্যপ্রাচ্যের কাহিনির আধারে এই উপন্যাসে তৎকালীন পাকিস্তানকে তুলে ধরা হয়েছে। - উপন্যাসের চরিত্রগুলো এ প্রসঙ্গে মিলে যায়। যেমন, বাদশা হারুন হলেন আইয়ুব খান, বেগম জুবাইদা হলেন পাকিস্তানের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ; তাতারী হলেন পাকিস্তানের সাধারণ জনতা; মেহেরজান হলেন বাংলাদেশের স্বাধীনতা যা তুর্কি থেকে বার বার হাতবদল হয়েছে। - এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয়৷ - উপন্যাসটির গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্র হলো: বাদশা হারুন, বেগম জুবাইদা, তাতারী, মেহেরজান।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - জননী, - জাহান্নাম হইতে বিদায়, - দুই সৈনিক, - সমাগম, - চৌরসন্ধি, - রাজা উপাখ্যান, - নেকড়ে অরণ্য, - পতঙ্গ পিঞ্জর, - রাজসাক্ষী, - জলাংগী, - পুরাতন খঞ্জর। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।