মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

দেশবিভাগের নির্মম পরিণতি বর্ণিত হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত কোন গ্রন্থে?

সঠিক উত্তর

একটি তুলসী গাছের কাহিনী

সঠিক উত্তর: একটি তুলসী গাছের কাহিনী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ 'একটি তুলসী গাছের কাহিনী' গল্প:
- প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর কালজয়ী সৃষ্টি একটি তুলসী গাছের কাহিনী।
- 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি “দুই তীর ও অন্যান্য গল্প “ গ্রন্থ থেকে নেয়া । 
- এই গ্রন্থের জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ ১৯৬৫ সালে আদমজী পুরস্কার পান ।
- দেশভাগের সময় কলকাতা থেকে কিছু মুসলমান এদেশে এসে একটি বাড়িতে আশ্রয় নেয়। এবং কিছু দিনের মধ্যে জানতে পারে বাড়িটি সংখ্যালঘু হিন্দুদের পরিত্যক্ত। এ বাড়ির লোকেরাও প্রাণভয়ে ভারকে পালিয়ে গেছে।
- বাড়িতে একটি তুলসী গাছ আবিষ্কার হয়। এরকম কাহিনি নিয়েই গল্পটি সামনের দিকে এগিয়ে চলেছে।
- এই গল্পে দেখা যায় দেশবিভাগের নির্মম পরিণতিতে সর্বস্বান্ত মানুষের মানবিক মূল্যবোধ ও পরিস্থিতির কাছে জিন্মি হবার চিত্র। 

=============
⇒ সৈয়দ ওয়ালীউল্লাহ্:
- সৈয়দ ওয়ালীউল্লাহ্ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার। 
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। 
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- উজান মৃত্যু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কাঁদো নদী কাঁদো
  2. একটি তুলসী গাছের কাহিনী সঠিক
  3. চাঁদের অমাবস্যা
  4. তরঙ্গভঙ্গ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড