মেধাবী
Toggle menu

সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন গ্রন্থটিকে 'dog sanskrit' বলেছেন?

সঠিক উত্তর
সেক শুভোদয়া

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সেক শুভোদয়া সুনীতিকুমার চট্টোপাধ্যায় 'সেক শুভোদয়া' গ্রন্থটিকে 'dog sanskrit' বলেছেন।

সেক শুভোদয়া:
- অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষায় মিশ্রিত একটি গ্রন্থ।
- এর রচনাকাল ষোড়শ শতাব্দীর মধ্যে।
- গদ্য-পদ্য মিলিয়ে গ্রন্থটিতে ২৫টি অধ্যায় আছে। এরপর পুথি খণ্ডিত।
- জাললুদ্দিন তাব্রিজি নামের এক অলৌকিক শক্তিধর মুসলমান (সেক) রাজা লক্ষ্মণ সেনের সভায় চমৎকার ও চিত্তাকর্ষক গল্প পরিবেশনের মাধ্যমে সবার মনে বিস্ময় সৃষ্টি করে। রাজা লক্ষ্মণ সেন সেককে পুরস্কৃত ও সংবর্ধিত করেন।
- গ্রন্থে বেশ কিছু বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ করা যায়।
- তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহারও আছে। সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে 'dog sanskrit' বলেছেন
- ১৩২০-২১ বঙ্গাব্দে মণীন্দ্রমোহন বসু 'কায়স্থ' পত্রিকায় গ্রন্থটির ১৩টি পরিচ্ছেদ বঙ্গানুবাদসহ প্রকাশ করেন।
- পরে ১৩৩৪ বঙ্গাব্দে সুকুমার সেনের সম্পাদনায় গ্রন্থটি প্রথম মুদ্রিত হয়।
- অনেকে একে হলায়ুধ মিত্রের রচনা বলে মনে করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নিরঞ্জনের উষ্মা
প্রাকৃতপৈঙ্গল
শূন্যপূরাণ
সেক শুভোদয়া সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড