শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ। একে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন বলা হয়। এটি ১৯০৯ সালে (১৩১৬ বঙ্গাব্দে) শ্রী বসন্তরঞ্জন রায় কর্তৃক পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়। ১৯১৬ সালে (১৩২৩ বঙ্গাব্দে) কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।