'শ্রীকান্ত' উপন্যাস: - 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস। - শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়। - প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ পায়। - লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'। - ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়। - তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়। - উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি। =================== শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: - ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। - তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস: - চরিত্রহীন, - পণ্ডিতমশাই, - পল্লীসমাজ, - দেবদাস, - শ্রীকান্ত, - পরিণীতা, - বিরাজবৌ, - দত্তা, - চরিত্রহীন, - বামুনের মেয়ে, - শেষ প্রশ্ন, - দেনাপাওনা, - পথের দাবী, - বিপ্রদাস ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।