এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ব্রাজিলঃ
দক্ষিণ আমেরিকার আয়তনের প্রায় ৪৮% নিয়ে ব্রাজিল সবচেয়ে বড় দেশ এবং এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার সকল দেশের সাথে ব্রাজিলের সীমান্ত রয়েছে।
এটি বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া বিদ্যমান এই ব্রাজিলে। পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট “আমাজন বন” - এর বৃহৎ অংশ ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলের ২৭টি রাজ্য রয়েছে।
⤇ ১৫০০ সালে পর্তুগীজ নাবিক Pedro Alvares Cabral প্রথম ব্রাজিল পৌছান এবং তা পর্তুগালের এলাকা হিসাবে দাবি করেন। এর পর প্রায় ৩০০ বছর ব্রাজিল পর্তুগালের অধীনে ছিলো। ল্যাটিন আমেরিকার ব্রাজিল একমাত্র দেশ যেখানে পর্তুগালের কলোনী ছিলো এবং এই দেশটির অধিকাংশের মুখের ও রাষ্ট্রীয় ভাষা - পর্তুগীজ।
⤇ ১৭৮৯ সালে জোয়াকিম হোসে দ্যা সিলভা জাভিয়ার (Joaquim Jose da Silva Xavier) - এর নেতৃত্বে ব্রাজিলে পর্তুগীজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় এবং ১৮২২ সালে স্বাধীনতা ঘোষনা করে।
১৮১৫ সালে ব্রাজিলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ সালে রাজতন্ত্র বিলুপ্ত করে ব্রাজিলকে ‘প্রজাতন্ত্র’ ঘোষণা করা হয়। ব্রাজিলের বর্তমান সংবিধান ১৯৮৮ সালে প্রণীত হয়েছে।
উৎসঃ ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ও Content (Upcoming)।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড