মূল বিষয়বস্তুতে যান

মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পদার্থ কোনটি?

সঠিক উত্তর

NH4OH

সঠিক উত্তর: NH4OH

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বিজ্ঞান ১ নম্বর

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী: 
- যে সকল পদার্থের দ্রবণের মধ্যদিয়ে বিদ্যুৎ পরিবহণ করলে পদার্থটি বিয়োজিত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য (Electrolytes) বলা হয়। 
- বিভিন্ন লবণের দ্রবণ, এসিড ও ক্ষার এ ধরনের পদার্থ। 
- তড়িৎ প্রবাহের মাধ্যমে পদার্থসমূহকে বিশ্লেষণ করার এ প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বলে। 
- তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে আবার দু'ভাগে ভাগ করা যায়। 
যথা - 
ক) তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য ও 
খ) মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। 

ক) তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য: 
- যে সকল তড়িৎ বিশ্লেষ্য যেকোনো ঘনমাত্রায় জলীয় দ্রবনে সম্পূর্ণরূপে আয়নিত হতে পারে তাদেরকে তীব্র বা সবল তড়িৎ বিশ্লেষ্য বলে। 
- এদের তড়িৎ পরিবহন ক্ষমতা ধাতব পরিবাহী হতে কম হলেও যথেষ্ট উচ্চ মানের। 
যেমন - অজৈব লবন, খনিজ এসিড, ক্ষার (NaCl, HCl, NaOH) ইত্যাদি। 

খ) মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য: 
- যে সকল তড়িৎ বিশ্লেষ্য যে কোন ঘনমাত্রায় জলীয় দ্রবনে সম্পূর্ণরূপে আয়নিত হয় না তাদেরকে দূর্বল তড়িৎ বিশ্লেষ্য বলে। 
- এ ধরণের তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয় বলে এদের বিদ্যুৎ পরিবাহীতা অনেক কম। 
যেমন - জৈব এসিড, ক্ষারক ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের (CH3COOH, NH4OH) ইত্যাদি। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. NH4OH সঠিক
  2. NaCl
  3. HCl
  4. NaOH

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –

  2. 2

    বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?

  3. 3

    মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?

  4. 4

    সুষম খাদ্যের উপাদান কয়টি?

  5. 5

    হাড় ও দাঁতকে মজবুত করে-

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল