IDA: - IDA এর পূর্ণরূপ International Development Association. - তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। - যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়। - যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে। - IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। - এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। - বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (জুন, ২০২৫) - বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।