“সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।" - উক্তিটি কার প্রদত্ত?
সঠিক উত্তর
এফ ই মেরিল (F. E. Meril)
সঠিক উত্তর: এফ ই মেরিল (F. E. Meril)
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন “সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।"
- মূল্যবোধকে সংজ্ঞায়িত করতে গিয়ে এফ. ডব্লিউ. পামফ্রে(M. W. Pumfrey) বলেন, ‘মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ’।- সামাজিক মূল্যবোধ সম্পর্কে স্টুয়ার্ট সি. ডড এর ভাষ্য হলো, ‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে’।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে “সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড”।
- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন “সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত”।
[সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : মো. মোজাম্মেল হক]
সকল অপশন
রেফারেন্স মাত্র
- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon)
- এম. ডব্লিউ. পামফ্রে (M. W. Pumfrey)
- এফ ই মেরিল (F. E. Meril) সঠিক
- এইচ এম জনসন (H.M. Johnson)
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00