মেধাবী
Toggle menu

“সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।" - উক্তিটি কার প্রদত্ত?

সঠিক উত্তর
এফ ই মেরিল (F. E. Meril)

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- সমাজবিজ্ঞানী এফ ই মেরিল (F. E. Meril) বলেন “সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরণ, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।"
- মূল্যবোধকে সংজ্ঞায়িত করতে গিয়ে এফ. ডব্লিউ. পামফ্রে(M. W. Pumfrey) বলেন, ‘মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ’।
- সামাজিক মূল্যবোধ সম্পর্কে স্টুয়ার্ট সি. ডড এর ভাষ্য হলো, ‘সামাজিক মূল্যবোধ হলো সে সব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে’।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে “সামাজিক মূল্যবোধ হল একটি মানদন্ড”।
- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন “সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত”।


[সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি : মো. মোজাম্মেল হক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon)
এম. ডব্লিউ. পামফ্রে (M. W. Pumfrey)
এফ ই মেরিল (F. E. Meril) সঠিক
এইচ এম জনসন (H.M. Johnson)

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড