SMS ও MMS সেবা কার্যক্রম কোন প্রজন্ম থেকে শুরু হয়?
সঠিক উত্তর
খ) দ্বিতীয় প্রজন্ম
সঠিক উত্তর: খ) দ্বিতীয় প্রজন্ম
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
দ্বিতীয় প্রজন্ম (Second Generation-2G):
ভয়েসকে Noise মুক্ত করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্ম মোবাইল ফোনের আবির্ভাব ঘটে। এটি ভয়েস ট্রান্সমিট করে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে।
উত্তর আমেরিকার AMPS এর নামের সাথে ডিজিটাল যোগ করে নাম রাখা হয় Digital AMPS বা D-AMPS। D-AMPS FDMA এবং TDMA পদ্ধতি ব্যবহার করে। এ সময় CDMA (Code Division Multiple Access) নামে নতুন ডিজিটাল পদ্ধতির উদ্ভাবন ঘটে। এছাড়া দ্বিতীয় জেনারেশনের মোবাইল ফোন আরও যে সব সিস্টেম ব্যবহার করে তাদের নাম হলো CT2, IS-136, TDMA, GSM, PDC, IS-95, cdma One. এর মধ্যে IS-95 এবং cdmaOne হলো CDMA পদ্ধতি।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
- এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়।
- উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন (Modulation) ব্যবহৃত হয় । সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ (FDMA), টিডিএমএ (TDMA) ও সিডিএমএ (CDMA)।
- ডেটা স্থানান্তর করার গতি অনেক বেশি।
- ডেটার প্রতারণা প্রতিরোধে সহায়তা করে।
- সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয় ।
- সীমিতমাত্রায় আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।
- মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল রূপান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয় ।
- এমএমএস (MMS-Multimedia Message Service) এবং এসএমএস (SMS- Short Message Service ) সেবা কার্যক্রম চালু হয়।
- জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- ক) প্রথম প্রজন্ম
- খ) দ্বিতীয় প্রজন্ম সঠিক
- গ) তৃতীয় প্রজন্ম
- ঘ) চতুর্থ প্রজন্ম
প্রশ্ন তথ্য
- বিষয়
- সাম্প্রতিক বিষয়াবলি
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00