খাদ্যের উপাদান ছয়টি - শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। শর্করা, আমিষ ও স্নেহ হচ্ছে দেহ পরিপোষক খাদ্য। খাদ্যের স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য। আমিষ যুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য। খাদ্যের উপাদান দুই ধরনের - (১) মুখ্য উপাদান ( শর্করা, আমিষ ও স্নেহ ) (২) সহায়ক উপাদান ( ভিটামিন, খনিজ লবণ ও পানি )