২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ছাত্র সভায় শেখ মুজিবুর রহমানকে বংগবন্ধু উপাধি দেয়া হয়।- কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ঢাকার রেসকোর্স ময়দানের আয়োজিত এই সভায় তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন । - ছাত্র সমাজের ১১ দফা কর্মসূচির প্রতি বঙ্গবন্ধু এই সভায় পূর্ণ সমর্থন দেন। তোফায়েল আহমেদ ঐদিনের বক্তৃতায় বলেন: বক্তৃতায় বঙ্গবন্ধুকে ‘তুমি’ বলে সম্বোধন করে বলেছিলাম, ‘প্রিয় নেতা তোমার কাছে আমরা ঋণী, বাঙালি জাতি চিরঋণী। এ ঋণ কোনোদিনই শোধ করতে পারব না। সারা জীবন এ ঋণের বোঝা আমাদের বয়ে চলতে হবে। আজ এ ঋণের বোঝাটাকে একটু হালকা করতে চাই জাতির পক্ষ থেকে তোমাকে একটা উপাধি দিয়ে।'উৎস: বাংলাপিডিয়া