- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ জটিল খাদ্যদ্রব্যকে ভেঙ্গে সরল উপাদানে পরিণত করে এবং উপজাত হিসেবে কার্বন ডাই-অক্সাইড ও পানি নির্গত করে তাকে শ্বসন বলা হয়। - শ্বসন প্রক্রিয়াকে দুু’ভাগে ভাগ করা হয়। যথা- সবাত শ্বসন ও অবাত শ্বসন। - যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলা হয়। - যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের দরকার হয় না তথা অক্সিজেনের অনুপস্থিতিতে সংঘটিত শ্বসনকে বলা হয় অবাত শ্বসন।