বাংলা সাহিত্য MCQ
শর্মিলা ও ঊর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
সঠিক উত্তর
দুইবোন
সঠিক উত্তর: দুইবোন
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
⇒ ‘দুইবোন’ উপন্যাস:
• দুইবোন (১৯৩৩) রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট উপন্যাস। ১৯৩২-৩৩ সালে ‘বিচিত্রা’ পত্রিকায় প্রকাশ হয়।
• আখ্যানস্ত্তর আভাস আছে উপন্যাসের প্রারম্ভেই: ‘মেয়েরা দুই জাতের কোনো কোনো পণ্ডিতের কাছে এমন একথা শুনেছি। একজান প্রধানত মা, আর একজাত প্রিয়া।’
• উপন্যাসের চরিত্রগুলো হলো: শর্মিলা, ঊর্মিলা ও শশাঙ্ক।
• শর্মিলার স্বামী শশাঙ্কের সঙ্গে ঊর্মিলার ঘনিষ্ঠতা তাদের সকলের জীবনে যে আলোড়ন সৃষ্টি করেছিল তারই নাটকীয়তাময় রূপায়ণ এই উপন্যাসে। উপন্যাসটিতে পুরুষের পক্ষে দুই নারীকে দুইভাবে ভালোবাসার ফলে জটিলতার সৃষ্টি হয় আর নারীর পক্ষে সেই জটিলতার সমাধান দেখানো হয়েছে।
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবিপ্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনেরো বছর বয়সে তাঁর বনফুল কাব্য প্রকাশিত হয়। এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
- বৌঠাকুরাণীর হাট,
- রাজর্ষি,
- চোখের বালি,
- নৌকাডুবি,
- ঘরে-বাইরে,
- যোগাযোগ
- গোরা,
- চতুরঙ্গ,
- চার অধ্যায়,
- মালঞ্চ ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- করুণা
- দুইবোন সঠিক
- মালঞ্চ
- যোগাযোগ
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00