- মারমা ও রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব ‘সাংগ্রাই’ নামে পরিচিত। - চৈত্র মাসের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিন জুড়ে এই উৎসব পালন করা হয়। অন্যদিকে, - চাকমা ও তঞ্চঙ্গাদের বর্ষবরণ উৎসব : বিঝু - ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব : বৈসু - অহমিয়াদের বর্ষবরণ উৎসব : বিহু। - পাহাড়ে বসবাসকারী এসব নৃগোষ্ঠীসমূহের বর্ষবরণ উৎসবের নামের আদ্যক্ষর নিয়ে সার্বজনীন বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ নামে পরিচিত। (তথ্যসূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : ষষ্ঠ ও সপ্তম শ্রেণী)