শালবন একটি পত্রপতনশীল বা পর্ণমোচী বৃক্ষের বনভূমি। অর্থাৎ শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝড়ে যায়।
শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ। তাই এটি শালবন নামে পরিচিত। শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর। এটি টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে বিস্তৃত।