মূল বিষয়বস্তুতে যান

জাতিসংঘের প্রথম মহাসচিব (Secretary-General) কে ছিলেন?

সঠিক উত্তর

ট্রিগভে লাই

সঠিক উত্তর: ট্রিগভে লাই

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ট্রিগভে লাই (Trygve Lie):
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের রাজনীতিবিদ ট্রিগভে লাই (Trygve Lie)।
- তিনি ১৯৪৬ থেকে ১৯৫২ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো:
- ১৯৪৬ সালের ১ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ তাঁকে প্রথম মহাসচিব হিসেবে নির্বাচিত করে।
- তাঁর সময়েই ফিলিস্তিন ইস্যু, ইজরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং কোরীয় যুদ্ধের মতো বড় বড় বৈশ্বিক সংকটের শুরু হয়েছিল।
- ১৯৫২ সালের ১০ নভেম্বর তিনি পদত্যাগ করেন (মূলত সোভিয়েত ইউনিয়নের সাথে রাজনৈতিক দূরত্বের কারণে)।
- ট্রিগভে লাই যখন তাঁর উত্তরসূরি হ্যামারশোল্ডকে স্বাগত জানিয়েছিলেন, তখন তিনি জাতিসংঘ মহাসচিবের পদটিকে বর্ণনা করেছিলেন এভাবে:"বিশ্বের সবচেয়ে কঠিন কাজ (The most difficult job in the world)"

• জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থাটির নবম মহাসচিব। তিনি পর্তুগালের নাগরিক।
- ২০১৭ সালের ১ জানুয়ারি তিনি জাতিসংঘের ৯ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি তিনি দ্বিতীয় মেয়াদে (২০২২-২০২৬) জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

• জাতিসংঘের সাবেক মহাসচিববৃন্দ :
- প্রথম : ট্রাইগভে লাই (নরওয়ে)
- দ্বিতীয় : দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন)
- তৃতীয় : উ থান্ট (মিয়ানমার)
- চতুর্থ : কুর্ট ওয়ার্ল্ডহেইম (অস্ট্রিয়া)
- পঞ্চম : জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার (পেরু)
- ষষ্ঠ : ড. বুট্রোস ঘালি (মিশর)
- সপ্তম : কফি আনান (ঘানা)
- অষ্টম : বান কি মুন (দক্ষিণ কোরিয়া)
- নবম: অ্যান্তোনিও গুতেরেস ।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. কুর্ট ওয়াল্ডহেইম
  2. উ থান্ট
  3. ট্রিগভে লাই সঠিক
  4. দ্যাগ হ্যামারশোল্ড

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল