মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি সেকেন্ডারি মেমোরির (Secondary Memory) উদাহরণ?

সঠিক উত্তর

হার্ডডিস্ক (HDD)

সঠিক উত্তর: হার্ডডিস্ক (HDD)

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• প্রধান মেমোরি বা মুখ্য মেমোরি (Main/Primary Memory):
-
প্রধান মেমোরি কম্পিউটারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা মাইক্রোপ্রসেসরের কাজের জায়গা বা ওয়ার্কপ্লেস হিসেবে ব্যবহৃত হয়।
- এটি প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য ও ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে।
- আধুনিক কম্পিউটারে প্রধান মেমোরি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ আংশিকভাবে চলাচল করতে পারে। এর প্রধান কাঁচামাল হলো সিলিকন।
- প্রধান মেমোরির মূল ভিত্তি হলো ফ্লিপ-ফ্লপ নামক ইলেকট্রনিক সার্কিট, যা ০ বা ১ বাইনারি বিট সংরক্ষণ করতে সক্ষম।
- কম্পিউটারে ব্যবহৃত প্রধান মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা: ক. র‍্যাম (RAM) ও খ. রম (ROM)।
- রেজিস্টার (Register) এক ধরণের প্রাথমিক মেমোরি, তবে এটি সাধারণ RAM-এর চেয়ে ভিন্ন। এটি CPU-এর ভেতরে থাকা সবচেয়ে দ্রুততম এবং ক্ষুদ্রতম অস্থায়ী স্টোরেজ, যা প্রসেসিংয়ের সময় ডেটা বা নির্দেশাবলী সরাসরি ধারণ করে।

• সেকেন্ডারি মেমোরি (Secondary Memory):

- সেকেন্ডারি মেমোরি (Secondary Memory) বা সহায়ক মেমোরি হলো কম্পিউটারের একটি অ-উদ্বায়ী (Non-volatile) স্থায়ী স্টোরেজ, যা বিদ্যুৎ চলে গেলেও তথ্য মুছে ফেলে না।
- এটি সরাসরি CPU দ্বারা অ্যাক্সেসযোগ্য নয়, তবে বিশাল পরিমাণ ডেটা, যেমন- অপারেটিং সিস্টেম, সফটওয়্যার এবং ফাইল সংরক্ষণে ব্যবহৃত হয়।
- বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এখানে সংরক্ষিত ডেটা হারায় না।
- প্রাইমারি মেমোরি (RAM) এর তুলনায় অনেক বেশি ডেটা (টেরাবাইট পর্যন্ত) সংরক্ষণ করতে পারে।
- র‍্যামের তুলনায় ডাটা রিড/রাইট করার গতি ধীর।
- CPU সরাসরি এখানে কাজ করতে পারে না, তাই তথ্য প্রথমে প্রাইমারি মেমোরিতে (RAM) লোড করে তারপর প্রসেস করতে হয়।
- সেকেন্ডারি মেমোরির উদাহরণ হচ্ছে হার্ডডিস্ক (HDD), SSD, পেনড্রাইভ, Floppy disk, CD/DVD।

উৎস:
১। Geeksforgeeks [Link]
২। Computer & ICT Cloud

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. RAM
  2. ROM
  3. ইন্টারনাল রেজিস্টার
  4. হার্ডডিস্ক (HDD) সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল