SDG -এর মেয়াদ-
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০১৬ থেকে ২০৩০ সাল
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০১৬ থেকে ২০৩০ সাল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ- Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDG -এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এটি জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদে গৃহীত হয়।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১। দারিদ্র্য নির্মূল।
২। ক্ষুধামুক্তি।
৩। সুস্বাস্থ্য।
৪। মানসম্মত শিক্ষা।
৫। লিঙ্গ সমতা।
৬। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭। সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮। উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯। শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০। বৈষম্য হ্রাস।
১১। টেকসই শহর ও জনগণ।
১২। পরিমিত ভোগ ও উৎপাদন।
১৩। জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪। সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫। স্থলভাগের জীবন।
১৬। শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭। অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।
উৎস: জাতিসংঘ ও SDG অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন