টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর কত নম্বর লক্ষ্যটি 'জলবায়ু কার্যক্রম' (Climate Action) নিয়ে উল্লেখ্য করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: লক্ষ্য ১৩
সঠিক উত্তর
সঠিক উত্তর: লক্ষ্য ১৩
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDG-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
• এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
• SDG ১৩ হলো "Climate Action" বা জলবায়ু কার্যক্রম।
- এই লক্ষ্যমাত্রার মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়া।
- এর প্রধান টার্গেটগুলো হলো সকল দেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি করা,
- জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতি ও পরিকল্পনাকে জাতীয় কৌশলে অন্তর্ভুক্ত করা এবং উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তা করা।
•১৭ টি লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
উৎস: SDG অফিসিয়াল ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন