এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
SCO শীর্ষ সম্মেলন- ২০২৫:
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট -সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য,
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO):
- পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO).
- প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১।
- প্রতিষ্ঠাতা দেশ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ।
- পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া।
- ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, এবং সংযুক্ত আরব আমিরাত।
তথ্যসূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড