বাংলা ব্যাকরণ MCQ
স্কুল > ইস্কুল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
সঠিক উত্তর
আদি স্বরাগম
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
স্বরাগম: শব্দের শুরু, মাঝে এবং শেষে স্বরধ্বনির আগমন।
যেমন: ফিল্ম > ফিলিম ।
আদি স্বরাগম: শব্দের শুরুতে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন।
মধ্য স্বরাগম: শব্দের মাঝে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: রত্ন > রতন, গ্রাম > গেরাম।
অন্ত স্বরাগম: শব্দের শেষে নতুন স্বরধ্বনির আগমন।
যেমন: দিশ্ > দিশা, সত্য > সত্যি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড