মেধাবী
Toggle menu

সন্ধি-সাধিত শব্দ ‘পরস্পর' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?

সঠিক উত্তর
নিপাতনে সিদ্ধ সন্ধি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সন্ধি:
- সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- যেমন – আশা + অতীত = আশাতীত।
- হিম + আলয় = হিমালয়।
- প্রথমটিতে আ + অ = আ (া) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (া) হয়েছে।
- আবার, তৎ + মধ্যে তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।

- সন্ধি তিন প্রকার:
→ স্বরসন্ধি,
→ ব্যঞ্জনসন্ধি ও
→ বিসর্গসন্ধি।
- কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।

• নিপাতনে সিদ্ধ সন্ধি:

- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
- গো+ইন্দ্র = গবেন্দ্র,
- গো+অক্ষ = গবাক্ষ,
- প্র+এষণ = প্রেষণ,
- কুল+অটা = কুলটা,
- পর+পর = পরস্পর,
- অন্য + অন্য = অন্যান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্বর সন্ধি
ব্যঞ্জন সন্ধি
বিসর্গ সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড