মূল বিষয়বস্তুতে যান

সাগর একটি কাজ ৯ দিনে করতে পারে এবং ইকবাল কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর সাগর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু ইকবাল ৬ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?

সঠিক উত্তর

১০ দিন

সঠিক উত্তর: ১০ দিন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: সাগর একটি কাজ ৯ দিনে করতে পারে এবং ইকবাল কাজটি তার দ্বিগুণ সময়ে করে। তারা একত্রে কাজ আরম্ভ করার কয়েকদিন পর সাগর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকী কাজটুকু ইকবাল ৬ দিনে শেষ করে। কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল?

সমাধান:
সাগর ৯ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
∴ সাগর ১ দিনে করে ১/৯ অংশ

ইকবাল ১৮ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ
∴ ইকবাল ১ দিনে করে ১/১৮ অংশ
∴ ইকবাল ৬ দিনে করে ৬/১৮ অংশ
= ১/৩ অংশ

∴ সাগর ও ইকবাল একত্রে করে (১ - ১/৩) অংশ
= ২/৩ অংশ

সাগর ও ইকবাল একত্রে ১ দিনে করে = (১/৯ + ১/১৮) অংশ
= (২ + ১)/১৮ অংশ
= ৩/১৮ অংশ
= ১/৬ অংশ

সাগর ও ইকবাল একত্রে ১/৬ অংশ করে ১ দিনে
∴ সাগর ও ইকবাল একত্রে সম্পূর্ণ বা ১ অংশ করে ৬ দিনে
∴ সাগর ও ইকবাল একত্রে ২/৩ অংশ করে (২ × ৬)/৩ দিনে
= ৪ দিনে

∴ কাজটি মোট (৪ + ৬) = ১০ দিনে শেষ হবে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৯ দিন
  2. ১০ দিন সঠিক
  3. ১১ দিন
  4. ১২ দিন

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ১ + ৫ + ৯ + ........... +৮১ = ?

  2. 2

    ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

  3. 3

    দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?

  4. 4

    ২ এর কত শতাংশ ৮ হবে?

  5. 5

    "প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, ২৪৩ (?)"

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল