সার্ক:- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।- এগুলো হলো:• বাংলাদেশ।• ভারত• পাকিস্তান• নেপাল• শ্রীলংকা• ভুটান• মালদ্বীপ• আফগানিস্তান।তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।