SAARC-এর প্রথম সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঢাকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঢাকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- এটি দক্ষিণ এশিয়ার আটটি দেশের একটি আঞ্চলিক ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫ (ঢাকা সম্মেলন)।
- উদ্যোক্তা: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (১৯৭৭ সালে প্রথম ধারণা দেন)।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল (সচিবালয় স্থাপিত হয় ১৯৮৭ সালে)।
- মূলনীতি: সার্ক চার্টার অনুযায়ী এখানে কোনো দ্বিপাক্ষিক বা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয় না। সকল সিদ্ধান্ত সর্বসম্মত হতে হয়।
- সদস্য দেশ (৮টি): বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য: আফগানিস্তান (২০০৭ সালে ১৪তম সম্মেলনে যোগ দেয়)।
SAARC-এর প্রথম সম্মেলন:
- সার্কের (SAARC) প্রথম সম্মেলন বা শীর্ষ বৈঠক ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিয়েছিলেন এবং সার্কের আনুষ্ঠানিক সনদ বা চার্টার স্বাক্ষরিত হয়।
উৎস: SAARC ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন