ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়ােজন পড়ে। সাধারণত হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিজেদের যন্ত্রপাতির সাথে এ ধরনের সফটওয়্যার দিয়ে থাকে। কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)। এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার। ফার্মওয়্যারগুলাে সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ, এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়ােজন পড়ে। এই মাধ্যমটি হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর সমন্বয়ে গঠিত। কম্পিউটার তৈরি করার সময় মেমােরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রােগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার। এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। এটি এক ধরনের IC, যেমন PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার। এটিতে কিছু প্রােগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যােগাযােগ ঘটায়। রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল))