কৃষ্ণনগরের চাঁদ সড়কের এক বস্তি এলাকার পটভূমিতে রচিত উপন্যাস-
সঠিক উত্তর
সঠিক উত্তর: মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর
সঠিক উত্তর: মৃত্যুক্ষুধা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি ও বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি।
তাঁর রচিত উপন্যাস ৩টি।
যথা- বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা।
তাঁর 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের পটভূমি কৃষ্ণনগরের চাঁদ সড়কের এক বস্তি এলাকা।
এখানে বাস করে এক দরিদ্র মুসলিম পরিবার। রোগগ্রস্ত বৃদ্ধ মা, ৩ জন বিধবা পুত্রবধূ ও তাদের কয়েকটি সন্তান এবং বৃদ্ধার ছেলে প্যাঁকালে।
পরিবারের সবার ভরণ-পোষণের ভার আঠারো-উনিশ বছরের প্যাঁকালের ওপর ন্যাস্ত। সে ভালোবাসে কুর্শি নামে একটা খ্রিস্টান মেয়েকে। কুর্শিও ভালোবাসে প্যাঁকালেকে।
কুর্শিকে পাওয়ার আকাঙ্ক্ষায় প্যাঁকালে ধর্মান্তরিত হয়। প্যাঁকালেকে খান বাহাদুর সাহেব কুড়ি টাকার চাকুরি দেওয়ায় প্যাঁকালে কুর্শিকে নিয়ে মুসলিম ধর্মে দীক্ষিত হয়ে বিবাহসূত্রে আবদ্ধ হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন