বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে (RMG) বাংলাদেশের অবস্থানে কততম? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২য়
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২য়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পোশাক রপ্তানিতে বাংলাদেশ:
- বিশ্ববাজারে একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় (২য়) অবস্থানে রয়েছে।
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সর্বশেষ আনুষ্ঠানিক প্রতিবেদন এবং আন্তর্জাতিক পোশাক বাণিজ্য উপাত্ত অনুযায়ী, বরাবরের মতোই চীন প্রথম স্থানে এবং বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।
- বাংলাদেশের ঠিক পরেই তৃতীয় অবস্থানে রয়েছে শক্তিশালী প্রতিযোগী দেশ ভিয়েতনাম।
⇒ পোশাক রপ্তানির পরিসংখ্যান:
- বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ প্রকাশিত পূর্ণাঙ্গ ডাটা (২০২৪) অনুসারে, বাংলাদেশ তৈরী পোশাক রপ্তানি করেছে ৩৮.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের মোট অ্যাপারেল ট্রেডের প্রায় ৬.৯% শেয়ার।
- প্রায় ২৯.৬৪% শেয়ার নিয়ে প্রথম অবস্থানে রয়েছে চীন , যার রপ্তানিমূল্য প্রায় ১৬৫ বিলিয়ন ডলার।
- ভিয়েতনাম তৃতীয়, তুরস্ক চতুর্থ এবং ভারত পঞ্চম অবস্থানে।
উল্লেখ্য,
- জোটগতভাবে ইউরোপীয় ইউনিয়ন (EU) দ্বিতীয় এবং পূর্ণাঙ্গ হিসেবে বাংলাদেশ তৃতীয়।
- তবে একক দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয়।
তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থা, প্রথম আলো এবং ডেইলি স্টার।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন