মেধাবী
Toggle menu

পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমির আকৃতি কেমন থাকে?

সঠিক উত্তর
'ভি' আকৃতি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নদীর ক্ষয়জাত ভূমিরূপ (Erosional Features of River):- নদীর ক্ষয়কার্যের ফলে ভূ-পৃষ্ঠের ব্যাপক পরিবর্তন সাধিত হয় এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হয়।- পার্বত্য অবস্থায় নদীর ক্ষয়কার্য অত্যন্ত বেশি হয়।- নদীর ক্ষয়জাত ভূমিরূপ অনেক ধরণের হয়।- যেমন:১. 'ভি' আকৃতি উপত্যকা ('V' shaped Valley),২. জলপ্রপাত (Waterfall),৩. গিরিসংকট (Ravine),৪. গিরিখাত (Gorge),৫. নদীপ্রপাত (Rapid),৬. নদীর বাঁক (Meanders),৭. বর্তুলাকার গর্ত (Pot Holes) ইত্যাদি।উল্লেখ্য,⇒ 'ভি' আকৃতি উপত্যকা ('V' shaped Valley):- পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয়জাত ভূমি 'ভি' আকৃতি উপত্যকা হয়ে থাকে।- পার্বত্য অঞ্চলের শিলা তুলনামূলকভাবে কঠিন থাকে।- সেখানে নদীর স্রোতের গতিবেগ বেশি থাকায় নদী পার্শ্বক্ষয়ের তুলনায় তলদেশের ক্ষয়সাধন অধিক হয়।- এ সময় পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার মধ্যভাগ অধিক ক্ষয় হতে হতে কালক্রমে ইংরেজি ‘V’ অক্ষরের ন্যায় রূপধারণ করে।- এজন্য এ ধরনের উপত্যকাকে ‘V’ আকৃতির উপত্যকা বলে।- পরবর্তীতে ধীরে ধীরে পার্শ্বদিকে ক্ষয়ের পরিমাণ বেশি হলে উপত্যকা ক্রমান্বয়ে প্রশস্ত হতে থাকে।উৎস: ভূগোল প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

'ভি' আকৃতি সঠিক
নদীর বাঁক
গিরিসংকট
বর্তুলাকার গর্ত

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড