• হাঙর নদী গ্রেনেড:- মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বেশ কিছু উপন্যাস লিখেছেন সেলিনা হোসেন।- তার মধ্যে ভীষণ আলোচিত উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড'।- মুক্তিযুদ্ধের এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস এটি।- হলদী গ্রামের এক বয়স্ক নারীর জীবন এই উপন্যাসে মূর্ত হয়ে ওঠে।- এই নারী তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি বাহিনীর হাতে।- উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম, দেশের জন্য ত্যাগের অপার মহিমা ভাস্বর হয়ে ওঠে।- আর উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী এক বাংলাদেশ।সেলিনা হোসেন:- তিনি ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। - তাঁর উপন্যাসের মূলবিষয় ছিল- অবরুদ্ধ সমাজে মুক্তচিন্তা ও মানুষের মুক্তির আকুতি।- তিনি ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। - তিনি ১৯৮৮ সালে ফিলিপস্ পুরস্কার লাভ করেন। - তিনি ১৯৯৪ সালে সাহিত্য পুরস্কার লাভ করেন। - তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। • তাঁর রচিত উপন্যাস:- জলোচ্ছ্বাস,- হাঙর নদী গ্রেনেড,- যাপিত জীবন,- নীল ময়ূরের যৌবন,- পোকামাকড়ের ঘরবসতি,- নিরন্তর ঘণ্টাধ্বনি,- যমুনা নদীর মুশায়রা ইত্যাদি।উৎস: লাইভ এমসিকিউ লেকচার, কালের কণ্ঠ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।