মূল বিষয়বস্তুতে যান

'Ring of Fire' কোন মহাদেশের চারপাশে অবস্থান করছে?

সঠিক উত্তর

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো

সঠিক উত্তর: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'রিং অব ফায়ার' এশিয়ার পূর্ব উপকূল (যেমন- জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া) এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারপাশে অবস্থিত।

• রিং অব ফায়ার / Ring of Fire:
- 'রিং অব ফায়ার' বা 'অগ্নিবলয়' হলো প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে থাকা একটি বিশাল ঘোড়ার খুরের আকৃতির অঞ্চল, যা তার তীব্র আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ঘন ঘন ভূমিকম্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
- এটি প্রায় ৪০,০০০ কিলোমিটার (২৫,০০০ মাইল) দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত।
- বিস্তৃতি: এই অঞ্চলটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত থেকে শুরু করে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ হয়ে জাপানের পূর্ব উপকূল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত।



⇒ রিং অব ফায়ার নামকরণের কারণ: বিশ্বের প্রায় ৭৫% সক্রিয় এবং সুপ্ত আগ্নেয়গিরি এই অঞ্চলের মধ্যে অবস্থিত। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া শক্তিশালী এবং বড় বড় ভূমিকম্পের প্রায় ৯০% এই রিং অব ফায়ার এলাকাতেই ঘটে থাকে। এখানে পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত 'মারিয়ানা খাত' অবস্থিত।

⇒ এটি গঠনের বৈজ্ঞানিক ব্যাখ্যা: এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং অগ্ন্যুৎপাতের মূল কারণ হলো টেকটোনিক প্লেটের নড়াচড়া।
প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি তার চারপাশে থাকা অন্যান্য অনেকগুলো বড় ও ছোট টেকটোনিক প্লেটের (যেমন: ইউরেশিয়ান, উত্তর আমেরিকান, ফিলিপাইন ও নাজকা প্লেট) সাথে ক্রমাগত ধাক্কা খাচ্ছে।
এই ধাক্কার ফলে এখানে 'সাবডাকশন জোন' তৈরি হয় — যেখানে একটি ভারী সামুদ্রিক প্লেট আরেকটি হালকা প্লেটের নিচে তলিয়ে যায়। নিচের দিকে চলে যাওয়া এই টেকটোনিক প্লেটের অংশটি অতিরিক্ত তাপে গলে ম্যাগমা বা লাভায় রূপান্তরিত হয় এবং প্রচণ্ড চাপে ভূপৃষ্ঠ ফেটে আগ্নেয়গিরি হিসেবে বাইরে বেরিয়ে আসে।

তথ্যসূত্র: i) NOAA - National Oceanic and Atmospheric Administration
ii) National Geographic Education Portal

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সঠিক
  2. ইউরোপ
  3. অস্ট্রেলিয়া
  4. আফ্রিকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল