মেধাবী
Toggle menu

যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার' নাগরিকের কোন ধরনের অধিকার?

সঠিক উত্তর
অর্থনৈতিক অধিকার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অর্থনৈতিক অধিকার:-
- জীবনধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপ্রদত্ত অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে।
যেমন- যােগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, অবকাশ লাভের অধিকার, শ্রমিকসংঘ গঠনের অধিকার।

সামাজিক অধিকার;-
সমাজে সুখ-শান্তিতে বসবাস করার জন্য আমরা সামাজিক অধিকার ভােগ করি।
যেমন- জীবন রক্ষার, স্বাধীনভাবে চলাফেরার ও মত প্রকাশের, পরিবার গঠনের, শিক্ষার, আইনের দৃষ্টিতে সমান সুযােগ লাভের, সম্পত্তি লাভের ও ধর্মচর্চার অধিকার ইত্যাদি।

রাজনৈতিক অধিকার :-
নির্বাচনে ভােটাধিকার, নির্বাচিত হওয়া এবং সকল প্রকার অভাব-অভিযােগ আবেদনের মাধ্যমে প্রতিকার পাওয়াকে রাজনৈতিক অধিকার বলে। এসব অধিকার ভােগের বিনিময়ে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরােক্ষভাবে অংশগ্রহণের সুযােগ পায়.

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

অর্থনৈতিক অধিকার সঠিক
সামাজিক অধিকার
রাজনৈতিক অধিকার
ব্যক্তিগত অধিকার

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড