দাঁত ও হাড় গঠনের জন্য সবধরনের খনিজ এবং ভিটামিনের প্রয়োজন আছে। তবে ক্যালসিয়াম হাড় এবং দাঁতের প্রধান উপাদান এবং এটা শোষণে ভিটামিন ডি সবচেয়ে বেশি প্রয়োজন। ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।