মেধাবী
Toggle menu

সম্প্রতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর ঘোষণা দেয় কোন দেশ?

সঠিক উত্তর
জিম্বাবুয়ে

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা। 
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। এক বিবৃতিতে নতুন এ পরিকল্পনা প্রকাশ করেন দেশটির কেন্দ্রী ব্যাংকের গভর্নর। এছাড়াও দেশটিতে আগামী পাঁচ বছরের জন্য মার্কিন ডলারকে বৈধ টেন্ডার হিসাবে চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 
জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া-তুনিয়া গোল্ড কয়েন’। নতুন চালু যাওয়া স্বর্ণমুদ্রার প্রতিটিতে রয়েছে এক টরি আউন্স (৩১.১০ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ। প্রতিটি স্বর্ণমুদ্রা শনাক্ত করা হবে একটি সিরিয়াল নাম্বার দিয়ে।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২। 

সকল অপশন

রেফারেন্স মাত্র

জিম্বাবুয়ে সঠিক
গাম্বিয়া
জাম্বিয়া
কেনিয়া

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড