মেধাবী
Toggle menu

বায়ুমন্ডলের কোন স্তরে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় প্রভৃতি সংঘটিত হয়?

সঠিক উত্তর
ট্রপোমণ্ডল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।
- বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত। এর মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল।
- ট্রপোমণ্ডলের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।
- বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷
- ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্ট্র্যাটোমণ্ডল
ট্রপোমণ্ডল সঠিক
আয়নমণ্ডল
মেসোমণ্ডল

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড