মেধাবী
Toggle menu

বায়ুমন্ডলের কোন স্তরে বৃষ্টিপাত, বজ্রপাত, ঝড় প্রভৃতি সংঘটিত হয়?

সঠিক উত্তর
ট্রপোমণ্ডল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। এর বিস্তার উপরের দিকে ১০,০০০ কিলোমিটার পর্যন্ত।

বায়ুমণ্ডল পাঁচটি স্তরে বিভক্ত।
এর মধ্যে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী হলো ট্রপোমণ্ডল। এই স্তরের বিস্তৃতি নিরক্ষীয় অঞ্চলে ১৬-১৯ কিমি এবং মেরু অঞ্চলে ৮ কিমি।

বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির, কুয়াশা ইত্যাদি সকল কিছুই এ স্তরে সংঘটিত হয়৷ ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

স্ট্র্যাটোমণ্ডল
আয়নমণ্ডল
তাপমণ্ডল
ট্রপোমণ্ডল সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড