মেধাবী
Toggle menu

‘কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট’- পঙ্‌ক্তি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর
ভাঙ্গার গান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• আলোচ্য পঙ্‌ক্তিটি 'ভাঙ্গার গান' কাব্যগ্রন্থের 'কারার ঐ লৌহ-কপাট' কবিতার অন্তর্গত। 

কবিতা সংক্ষেপ-

কারার ঐ লৌহ-কপাট
- কাজী নজরুল ইসলাম
কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। (সংক্ষিপ্ত)

------------------
• 'ভাঙার গান' কাব্যগ্রন্থ:
- ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (অগস্ট ১৯২৪) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- সরকার একই বছর ১১ই নভেম্বর বইটি নিষিদ্ধ করে ব্রিটিশ আমলে এ গ্রন্থের উপর নিষেধাজ প্রত্যাহৃত হয় নি।
- ১১টি কবিতা এখানে আছে। প্রতিটি কবিতাই বিদ্রোহাত্মক।
- জাগরণী, দুঃশাসনের রক্ত-পান ইত্যাদি উল্লেখযোগ্য কবিতা।

• কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা (প্রথম কাব্যগ্রন্থ),
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ফণি - মনসা,
- প্রলয় শিখা,
- সন্ধ্যা  ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর;  ভাঙ্গার গান কাব্যগ্রন্থ- কাজী নজরুল ইসলাম।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ভাঙ্গার গান সঠিক
প্রলয় শিখা
ফণি-মনসা
সাম্যবাদী

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড